শহুরে জীবনে শিশুদের প্রকৃতির কাছাকাছি যাওয়ার সুযোগ দিন দিন কমে যাচ্ছে। কংক্রিটের ভবন, ব্যস্ত সড়ক আর চার দেয়ালের মধ্যে বেড়ে ওঠায় মাটি, ঘাস, গাছপালা কিংবা বনভূমির সঙ্গে নিয়মিত যোগাযোগ অনেক শিশুরই নেই।
তবে গবেষণা বলছে, প্রকৃতির সংস্পর্শ শুধু শিশুর মন ভালো রাখা বা শরীরচর্চার জন্যই গুরুত্বপূর্ণ নয়। মাটি, ঘাস ও গাছপালার সংস্পর্শে এলে ত্বকে থাকা অণুজীবের বৈচিত্র্যও বাড়তে পারে। আর ত্বকের এসব অণুজীব শরীরের স্বাভাবিক ভারসাম্য ও রোগ প্রতিরোধ ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত।
মাত্র ২০ সেকেন্ড মাটির সংস্পর্শেই পরিবর্তন
ফিনল্যান্ডের গবেষকদের একটি গবেষণায় অংশগ্রহণকারীদের হাতে ২০ সেকেন্ড ধরে মাটি, পিট ও শ্যাওলা ঘষতে বলা হয়েছিল। এরপর তাদের ত্বক পরীক্ষা করে অণুজীবের সংখ্যা ও বৈচিত্র্য বৃদ্ধির বিষয়টি লক্ষ্য করেন গবেষকরা।
কলের পানি দিয়ে হাত ধোয়ার পরও এই পরিবর্তনের কিছুটা রেশ দেখা যায়। তবে এটি দীর্ঘস্থায়ী ছিল না। গবেষকদের মতে, মাত্র ২০ সেকেন্ড প্রকৃতির সংস্পর্শে থাকার কারণে ত্বকের অণুজীবে স্থায়ী পরিবর্তন তৈরি হয়নি।
এ কারণে গবেষকদের ধারণা, একবার অল্প সময় মাটির সংস্পর্শে আসার চেয়ে নিয়মিতভাবে দীর্ঘ সময় প্রকৃতির কাছাকাছি থাকা বেশি গুরুত্বপূর্ণ হতে পারে।
সব জীবাণুই ক্ষতিকর নয়
ত্বকে ব্যাকটেরিয়া বা অন্যান্য অণুজীব থাকলেই তা ক্ষতিকর—এমন ধারণা ঠিক নয়। মানুষের ত্বকে স্বাভাবিকভাবেই বিভিন্ন ধরনের অণুজীব বসবাস করে।
ত্বকে অণুজীবের বৈচিত্র্য বজায় থাকলে স্বাভাবিক ভারসাম্য ধরে রাখতে সহায়তা করতে পারে। এর ফলে সম্ভাব্য ক্ষতিকর ব্যাকটেরিয়ার আধিপত্য বিস্তারের সুযোগও কমতে পারে।
দামুড়হুদার আরামডাঙ্গার আফিয়া ইবনাত নিধির শিক্ষাজীবনে অসাধারণ সাফল্য
মহেশপুরে অসহায় ও অসচ্ছল ২৫ জনের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ
ভান্ডারিয়ায় দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী
খুলনায় ‘স্বাধীনতা’ প্রকল্পের প্রচারাভিযান অনুষ্ঠিত
দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার
দামুড়হুদা মডেল থানার নতুন ওসি রাসেল মিয়া
ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা
অনলাইন নিরাপত্তা ও জেন্ডার সমতা নিয়ে মেহেরপুরে অ্যাডভোকেসি ডায়ালগ
দামুড়হুদায় ইউএনও লাভলী ইয়াসমিনের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান
দামুড়হুদায় ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার
পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
রাজশাহীতে প্রধানমন্ত্রী আখ চাষিদের প্রণোদনা দিলেন