রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২৩ এ.এম, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা প্রদান ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা

ফেরদৌস মোল্লাহৃ পিরোজপুর: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সোমবার (২৬ অক্টোবর)  মাদক ও সকল প্রকার অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হাসিবুল হাসানকে ফুলেল শুভেচ্ছা ও সচেতনতামূলক লিফলেট প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ভাণ্ডারিয়া মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ।

এ সময় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মোঃ শামসুল হক খোকন, সদস্য সচিব মোঃ মেহেদী হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আহাদ জোমাদ্দারসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা।

অনুষ্ঠানে জনসাধারণের মধ্যে মাদক, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ সকল প্রকার অপরাধের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অপরাধমুক্ত সমাজ গঠনে সামাজিক প্রতিরোধ জোরদার এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান জনসাধারণের মধ্যে সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

সংগঠনের দায়িত্বশীলরা জানান, মাদক ও অপরাধমুক্ত ভাণ্ডারিয়া গড়ে তোলার লক্ষ্যে তাঁরা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ সৃষ্টি এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে চান।

তাঁদের প্রত্যাশা, সম্মিলিত উদ্যোগ, সামাজিক সচেতনতা ও প্রশাসনের সহযোগিতার মাধ্যমে ভাণ্ডারিয়াকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

  • শেয়ার করুন:
এই বিভাগের আরও খবর
পাঠকের মন্তব্য
  • এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করুন
সর্বশেষ খবর
Make Your Business Digital
10%
OFF
Domain only
1650 TK
5GB NVME Hosting
2500 TK
High Speed Website with High Security
Call : 01631101031
SPACE FOR ADD
200 x 350
SPACE FOR ADD
200 x 350