নিউজ ডেস্ক:
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর বাজার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন।
শনিবার বেলা সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিনের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। এ সময় তিনি নিজে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
অভিযানে বিষ্ণুপুর বাজার ও আশপাশের এলাকা পরিষ্কার করা হয়। পাশাপাশি ঝোপঝাড়, ড্রেন ও জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল হিসেবে চিহ্নিত পরিত্যক্ত পাত্র, টায়ার ও প্লাস্টিকের কৌটা পরিষ্কার করা হয়।
পরিচ্ছন্নতা অভিযান শেষে ইউএনও লাভলী ইয়াসমিন উপস্থিত বাজারের সাধারণ মানুষদের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য দেন। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষের সচেতনতাও অত্যন্ত জরুরি। আমরা যদি নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখি, তাহলে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব।
এ সময় তিনি বিষ্ণুপুর বাজার এলাকার ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দাদের নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান। ডেঙ্গুর ঝুঁকি কমাতে কোথাও পানি জমতে না দেওয়া এবং পরিত্যক্ত পাত্র পরিষ্কার রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।
অভিযানে দামুড়হুদা উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জুড়ানপুর ইউনিয়ন পরিষদের প্রতিনিধি ও গ্রাম পুলিশের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিষ্ণুপুর বাজার এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালিত হলে মশার উপদ্রব কমানোর পাশাপাশি
সাধারণ মানুষের চলাচলের পরিবেশ আরও সুন্দর হবে। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়া প্রয়োজন।
দামুড়হুদার আরামডাঙ্গার আফিয়া ইবনাত নিধির শিক্ষাজীবনে অসাধারণ সাফল্য
মহেশপুরে অসহায় ও অসচ্ছল ২৫ জনের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ
ভান্ডারিয়ায় দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী
খুলনায় ‘স্বাধীনতা’ প্রকল্পের প্রচারাভিযান অনুষ্ঠিত
দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার
দামুড়হুদা মডেল থানার নতুন ওসি রাসেল মিয়া
ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা
অনলাইন নিরাপত্তা ও জেন্ডার সমতা নিয়ে মেহেরপুরে অ্যাডভোকেসি ডায়ালগ
দামুড়হুদায় ইউএনও লাভলী ইয়াসমিনের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান
দামুড়হুদায় ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার
পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
রাজশাহীতে প্রধানমন্ত্রী আখ চাষিদের প্রণোদনা দিলেন