রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২৩ এ.এম, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
খুলনায় ‘স্বাধীনতা’ প্রকল্পের প্রচারাভিযান অনুষ্ঠিত সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের নিয়ে ‘মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় খুলনায় ‘স্বাধীনতা’ প্রকল্পের প্রচারাভিযান অনুষ্ঠিত
  • দেশজুড়ে
    ট্যাগস : খুলনা
  • abc editor - ২৯ অক্টোবর, ১২:২৯ এ.এম ২০৮

নিউজ ডেস্ক: খুলনায় সাংবাদিক, সমাজকর্মী, মানবাধিকারকর্মী ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে ‘স্বাধীনতা’ প্রকল্পের আওতায় প্রচারাভিযান অনুষ্ঠিত  হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাদাবন সংঘের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির প্রতিপাদ্য ‘স্বাধীনতা- ডিজিটাল গণতন্ত্রের জন্য মতপ্রকাশের স্বাধীনতা’। এতে খুলনা বিভাগের ১০টি জেলার সাংবাদিক, সমাজকর্মী, মানবাধিকারকর্মী ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।


বাদাবন সংঘের সভাপতি গুলশানারা বেগমের সভাপতিত্বে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সহকারী তথ্য অফিসার মো. আতিকুর রহমান, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক লিপি বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সোনাডাঙ্গা খুলনার ডেপুটি কো-অর্ডিনেটর এইচ, এম, নুরুজ্জামান, এবং খুলনার আইনজীবী জাহাঙ্গীর আলম সিদ্দিকী। এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বাধীনতা প্রকল্পের ফোকাল পারসন বুশরা আফরোজ। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রেশমা খাতুন ও ফারুক খান।

আয়োজিত এ প্রচারাভিযানের মূল লক্ষ্য হলো মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ভুল ও বিভ্রান্তিকর তথ্য এবং উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্য মোকাবিলা এবং সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সম্পর্কে জনসচেতনতা তৈরি করা।

কর্মসূচিতে দলিত সম্প্রদায়, প্রতিবন্ধী ব্যক্তি, আদিবাসী জনগোষ্ঠী, ধর্মীয় সংখ্যালঘু এবং এলজিবিটিকিউআইএ+ জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা রক্ষার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। পাশাপাশি ডিজিটাল মাধ্যমে তথ্যের সত্যতা যাচাই, দায়িত্বশীল সাংবাদিকতা এবং মানবাধিকারবিষয়ক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং অধিকারভিত্তিক প্রচার কার্যক্রম জোরদার করাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও বৈষম্যের বিষয়গুলো গণমাধ্যমে আরও কার্যকরভাবে তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

‘স্বাধীনতা’ প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রচারাভিযান সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের সম্মিলিতভাবে মতপ্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানবাধিকার বিষয়ে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

  • শেয়ার করুন:
এই বিভাগের আরও খবর
পাঠকের মন্তব্য
  • এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করুন
সর্বশেষ খবর
Make Your Business Digital
10%
OFF
Domain only
1650 TK
5GB NVME Hosting
2500 TK
High Speed Website with High Security
Call : 01631101031
SPACE FOR ADD
200 x 350
SPACE FOR ADD
200 x 350