সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৯ এ.এম, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সিএনজি ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে, এলাকায় শোকের ছায়া পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সিএনজি ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তানিয়া (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নায়েব সুবেদার আব্দুর রাজ্জাক নামে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। 

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার লতিবান ইউনিয়নের প্রিন্সিপাল পাড়ার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর গুরুতর আহত শিশু তানিয়াকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডাঃ রেজওয়ান তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তানিয়া উপজেলার পুরাতন বরনাল এলাকার মো. আনোয়ার হোসেনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, তানিয়া পরিবারের সদস্যদের সঙ্গে নানাবাড়ি থেকে বাড়ি ফেরার পথে সিএনজি ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষের শিকার হয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তানিয়ার নানা আমিজুল হক জানান, নাতনি তানিয়াসহ পরিবারের কয়েকজন সদস্য খাগড়াছড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।

এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • শেয়ার করুন:
এই বিভাগের আরও খবর
পাঠকের মন্তব্য
  • এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করুন
সর্বশেষ খবর
Make Your Business Digital
10%
OFF
Domain only
1650 TK
5GB NVME Hosting
2500 TK
High Speed Website with High Security
Call : 01631101031
SPACE FOR ADD
200 x 350
SPACE FOR ADD
200 x 350