নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিশেষ অভিযান চালিয়ে ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শরিফা খাতুন (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ১২ এর মেহেরপুর ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গাতিরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার শরিফা খাতুন দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের বাসিন্দা মো. হারুনুর রশিদের স্ত্রী।
এসআরবি-১২-এর সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার হান্নান হাওলাদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআরবি-১২-এর অধিনায়কের নির্দেশনায় সিপিসি-৩-এর একটি আভিযানিক দল মাদকবিরোধী অভিযান চালিয়ে শরিফা খাতুনকে গ্রেপ্তার করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১৯(গ) উপধারায় দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে কাজ করার প্রত্যয় জানিয়েছে এসআরবি-১২-এর সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্প।
দামুড়হুদার আরামডাঙ্গার আফিয়া ইবনাত নিধির শিক্ষাজীবনে অসাধারণ সাফল্য
মহেশপুরে অসহায় ও অসচ্ছল ২৫ জনের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ
ভান্ডারিয়ায় দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী
খুলনায় ‘স্বাধীনতা’ প্রকল্পের প্রচারাভিযান অনুষ্ঠিত
দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার
দামুড়হুদা মডেল থানার নতুন ওসি রাসেল মিয়া
ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা
অনলাইন নিরাপত্তা ও জেন্ডার সমতা নিয়ে মেহেরপুরে অ্যাডভোকেসি ডায়ালগ
দামুড়হুদায় ইউএনও লাভলী ইয়াসমিনের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান
দামুড়হুদায় ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার
পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
রাজশাহীতে প্রধানমন্ত্রী আখ চাষিদের প্রণোদনা দিলেন