রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ এ.এম, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
৭ হাজার পিস ইয়াবার খোঁজে ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৭ হাজার পিস ইয়াবার চালানের খোঁজে মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মাদক সেবনের সরঞ্জামসহ আটক ৭ হাজার পিস ইয়াবার খোঁজে ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন মুগ্ধ আবাসিক হোটেলে ৭ হাজার পিস ইয়াবার একটি চালানের খোঁজে অভিযান চালিয়েছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের সরঞ্জামসহ একজনকে আটক করা হয়েছে। তবে হোটেল ম্যানেজারসহ অন্যরা পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন মুগ্ধ আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মাদক চোরাচালানের একটি নেটওয়ার্ক পরিচালিত হয়ে আসছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল। নিয়মিত নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে হোটেলটিতে অভিযান চালায় ভূরুঙ্গামারী থানা পুলিশ। এ সময় হোটেল থেকে মাদক সেবনের সরঞ্জামসহ মাদক কারবারের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।


অনুসন্ধানে জানা গেছে, হোটেলটির মালিক আলহাজ্ব আব্দুল আউয়াল বাবু, পিতা মৃত আলহাজ্ব আব্দুর রশিদ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চিহ্নিত মাদক ব্যবসায়ীরা এই হোটেলে অবস্থান করতেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে। হোটেলের ম্যানেজার মো. রাকিবুল ইসলাম (২৩), শিলখুড়ি ইউনিয়নের শালঝোড় গ্রামের মো. সাইফুরের ছেলে। তিনি শালঝোড় সীমান্ত এলাকা থেকে ভারতীয় ইয়াবার চালান সংগ্রহ করে হোটেলে অবস্থানরত মাদক কারবারিদের হাতে তুলে দিতেন বলে অভিযোগ রয়েছে। পরে এসব মাদক দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হতো বলে জানা গেছে।


পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে ম্যানেজার রাকিবুলের এই চোরাচালান চক্রে সরাসরি জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া হোটেলের প্রতিটি কক্ষেই মাদক সেবনের জন্য বিশেষ ব্যবস্থা ও সরঞ্জাম পাওয়া গেছে বলেও পুলিশ জানিয়েছে।

  • শেয়ার করুন:
এই বিভাগের আরও খবর
পাঠকের মন্তব্য
  • এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করুন
সর্বশেষ খবর
Make Your Business Digital
10%
OFF
Domain only
1650 TK
5GB NVME Hosting
2500 TK
High Speed Website with High Security
Call : 01631101031
SPACE FOR ADD
200 x 350
SPACE FOR ADD
200 x 350