মাঠে প্রতিপক্ষের রক্ষণভাগ চুরমার করে অসাধারণ সব গোলের রূপকার হিসেবেই লিওনেল মেসিকে চেনেন ফুটবলপ্রেমীরা। তবে এবার সবুজ গালিচার সীমানা পেরিয়ে জীবনের জটিল লড়াইয়ে পরম মানবিকতার হাত বাড়িয়ে দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। মারণব্যাধি ক্যান্সারে আক্রান্ত শিশুদের উন্নত চিকিৎসার জন্য একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণে ২৬ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ কোটি ৬৩ লাখ টাকা) অনুদান দিয়েছে তার নিজস্ব দাতব্য সংস্থা ‘মেসি ফাউন্ডেশন’।
হাসপাতাল কমপ্লেক্সটি নির্মিত হচ্ছে স্পেনের ক্যাটালুনিয়ার রাজধানী বার্সেলোনার ঐতিহ্যবাহী ‘সান্ত জোয়ান দে দেউ’ কেন্দ্রে। ২০২১ সালে বার্সেলোনা ফুটবল ক্লাব ছেড়ে চলে গেলেও শহরটির প্রতি যে মেসির আত্মিক ও আবেগের টান এখনও অটুট, শিশুদের স্বাস্থ্যসেবায় এই বিশাল অঙ্কের সহায়তাই তার জ্বলন্ত প্রমাণ।
আন্তর্জাতিক ক্রীড়াভিত্তিক মাধ্যম ‘গোলডটকম’ ও ফরাসি গণমাধ্যম ‘ফুট মার্কেতো’র প্রতিবেদন সূত্রে জানা গেছে, প্রস্তাবিত এই বিশেষায়িত ক্যানসার হাসপাতালে প্রতিবছর অন্তত ৪০০ জন আক্রান্ত শিশুকে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা প্রদান করা হবে। ক্যানসার আক্রান্ত শিশুরা যাতে এক ছাদের নিচেই সব ধরণের আধুনিক চিকিৎসা, থেরাপি ও আনুষঙ্গিক সুবিধা পেতে পারে, সেই লক্ষ্যেই এই স্বপ্নের দাতব্য প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
দামুড়হুদার আরামডাঙ্গার আফিয়া ইবনাত নিধির শিক্ষাজীবনে অসাধারণ সাফল্য
মহেশপুরে অসহায় ও অসচ্ছল ২৫ জনের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ
ভান্ডারিয়ায় দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী
খুলনায় ‘স্বাধীনতা’ প্রকল্পের প্রচারাভিযান অনুষ্ঠিত
দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার
দামুড়হুদা মডেল থানার নতুন ওসি রাসেল মিয়া
ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা
অনলাইন নিরাপত্তা ও জেন্ডার সমতা নিয়ে মেহেরপুরে অ্যাডভোকেসি ডায়ালগ
দামুড়হুদায় ইউএনও লাভলী ইয়াসমিনের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান
দামুড়হুদায় ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার
পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
রাজশাহীতে প্রধানমন্ত্রী আখ চাষিদের প্রণোদনা দিলেন