রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২২ এ.এম, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে কাজের সুযোগ বাড়ল, চালু হচ্ছে নতুন যে ভিসা আগামী ১৬ নভেম্বর থেকে নির্দিষ্ট গ্র্যাজুয়েটদের জন্য পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্যতা সম্প্রসারণ করা হবে। নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে কাজের সুযোগ বাড়ল, চালু হচ্ছে নতুন যে ভিসা
  • শিক্ষা
  • abc editor - ২৩ সেপ্টেম্বর, ০২:৫৬ এ.এম ৩৬

নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে কাজের সুযোগ বাড়ানো হয়েছে। আগামী ১৬ নভেম্বর থেকে নির্দিষ্ট গ্র্যাজুয়েটদের জন্য পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্যতা সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে যাঁরা পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার জন্য যোগ্য হবেন না, তাঁদের জন্য চালু করা হবে ছয় মাস মেয়াদি নতুন ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা’।

কারা পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা পাবেন

নতুন নিয়মে লেভেল ৭ গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করা শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবেন। এ জন্য তাঁদের নিউজিল্যান্ডে পূর্ণকালীনভাবে গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সের পুরো মেয়াদ পড়াশোনা করতে হবে।

কোর্সে অন্য কোনো প্রতিষ্ঠানে বা আগের পড়াশোনার ভিত্তিতে ক্রেডিট নেওয়া হলে তা এই যোগ্যতার ক্ষেত্রে গণনা করা হবে না। একইভাবে রিকগনিশন অব প্রায়োর লার্নিংয়ের মাধ্যমে পাওয়া ক্রেডিটও বিবেচনায় নেওয়া হবে না।

আবেদনকারীর স্নাতক ডিগ্রি নিউজিল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় থেকে অথবা বিদেশের কোনো প্রতিষ্ঠান থেকে হতে পারে। স্নাতক ডিগ্রি কখন সম্পন্ন করার কোনো সময়সীমা রাখা হয়নি।

বিদেশি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রির ক্ষেত্রে ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশন অ্যাসেসমেন্ট (আইকিউএ) করার প্রয়োজন হবে না। তবে আবেদন করার সময় স্নাতক ডিগ্রির সনদ ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অফিশিয়াল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে।

ছয় মাসের নতুন গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা

পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্যতা পূরণ করতে না পারা নির্দিষ্ট গ্র্যাজুয়েটদের জন্য নতুন ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা’ চালু করবে নিউজিল্যান্ড। এই ভিসায় ছয় মাস পর্যন্ত খোলামেলা কাজের অধিকার থাকবে।


লেভেল ৫ থেকে ৭-এর মধ্যে কোনো যোগ্যতাসম্পন্ন কোর্স নিউজিল্যান্ডে কমপক্ষে ২৪ সপ্তাহ পূর্ণকালীন পড়াশোনা করে শেষ করলে এ ভিসার জন্য আবেদন করা যাবে। তবে আবেদনকারীর নিজের জীবনযাপনের খরচ চালানোর জন্য কমপক্ষে পাঁচ হাজার নিউজিল্যান্ড ডলার থাকতে হবে। নিউজিল্যান্ডের শিক্ষার্থী ভিসার মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন ভিসার আবেদন করতে হবে।

নতুন ভিসার সীমাবদ্ধতা

শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে না। একজনকে এই ভিসা একবারের বেশি দেওয়া হবে না।


এই ভিসার অধীন থাকা ব্যক্তি নিজস্ব ব্যবসার মালিক হতে পারবেন না। পাশাপাশি এই ভিসার মাধ্যমে তাঁর সঙ্গীকে ওয়ার্ক ভিসা অথবা সন্তানকে ডিপেনডেন্ট চাইল্ড স্টুডেন্ট ভিসা দেওয়ার জন্য আবেদন করা যাবে না।


আবেদন শুরু ১৬ নভেম্বর

নতুন নিয়ম অনুযায়ী পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা এবং শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসার আবেদনই শুরু হবে ১৬ নভেম্বর ২০২৬ তারিখ থেকে। নিউজিল্যান্ডের ইনহ্যান্সড ইমিগ্রেশন অনলাইন ব্যবস্থার মাধ্যমে আবেদন করা যাবে।

  • শেয়ার করুন:
এই বিভাগের আরও খবর
পাঠকের মন্তব্য
  • এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করুন
সর্বশেষ খবর
Make Your Business Digital
10%
OFF
Domain only
1650 TK
5GB NVME Hosting
2500 TK
High Speed Website with High Security
Call : 01631101031
SPACE FOR ADD
200 x 350
SPACE FOR ADD
200 x 350