নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর ডি.এস. আদর্শ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে এক বিশেষ অগ্নিনির্বাপণ মহড়া ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় মাদ্রাসা প্রাঙ্গণে এই কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলার দর্শনা ফায়ার সার্ভিসের অভিজ্ঞ ও প্রশিক্ষিত কর্মী সদস্যরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে অগ্নিকাণ্ড রোধ ও দুর্যোগ মোকাবিলার নানা বিষয়ে দিকনির্দেশনা ও উৎসাহমূলক বক্তব্য প্রদান করেন। তারা খুব সহজ ও সাবলীল ভাষায় আগুন লাগার কারণ, তাৎক্ষণিক করণীয় এবং কীভাবে সুরক্ষা বজায় রেখে আগুন নিয়ন্ত্রণে আনতে হয়—সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
মহড়ার অংশ হিসেবে মাদ্রাসা মাঠে একটি ড্রামে আগুন জ্বালিয়ে হাতে-কলমে ফায়ার ফাইটিং ইকুয়েপমেন্ট ও হেলমেট পরিহিত ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নেভানোর বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। মাদ্রাসার কোমলমতি ছাত্র-ছাত্রীরা অত্যন্ত কৌতূহল ও মনোযোগের সাথে বাস্তব এই মহড়া প্রত্যক্ষ করে এবং অগ্নিনির্বাপণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ জীবনরক্ষাকারী জ্ঞান অর্জন করে।
সংশ্লিষ্টরা জানান, প্রাকৃতিক দুর্যোগ বা আকস্মিক দুর্ঘটনা মোকাবিলায় এ ধরনের বাস্তবভিত্তিক ও প্রাণবন্ত মহড়া ছাত্র-ছাত্রীদের আত্মবিশ্বাসী করে তুলতে এবং বাস্তব জীবনে সচেতনতা বাড়াতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
দামুড়হুদার আরামডাঙ্গার আফিয়া ইবনাত নিধির শিক্ষাজীবনে অসাধারণ সাফল্য
মহেশপুরে অসহায় ও অসচ্ছল ২৫ জনের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ
ভান্ডারিয়ায় দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী
খুলনায় ‘স্বাধীনতা’ প্রকল্পের প্রচারাভিযান অনুষ্ঠিত
দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার
দামুড়হুদা মডেল থানার নতুন ওসি রাসেল মিয়া
ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা
অনলাইন নিরাপত্তা ও জেন্ডার সমতা নিয়ে মেহেরপুরে অ্যাডভোকেসি ডায়ালগ
দামুড়হুদায় ইউএনও লাভলী ইয়াসমিনের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান
দামুড়হুদায় ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার
পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
রাজশাহীতে প্রধানমন্ত্রী আখ চাষিদের প্রণোদনা দিলেন