রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ এ.এম, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদে শিক্ষা উপকরণ ও বিভিন্ন সামগ্রী বিতরণ দামুড়হুদা কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিল থেকে শিক্ষা উপকরণ ও বিভিন্ন সামগ্রী বিতরণ করেন ইউএনও লাভলী ইয়াসমিন কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদে শিক্ষা উপকরণ ও বিভিন্ন সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক: 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ৪নং কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, সিলিং ফ্যান ও ছাতা বিতরণ করা হয়েছে।  ২০২৫-২০২৬ অর্থবছরের ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের (বিবিজি) আওতায় পরিষদের সভাকক্ষে আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়। 

কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল হাসান তনু, দর্শনা থানা বিএনপির সভাপতি মোঃ খাজা আবুল হাসানাত। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর ও উন্নত করতে ইউনিয়ন পরিষদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ক্রীড়া সামগ্রী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখবে এবং সিলিং ফ্যান ও ছাতা তীব্র গরমে শিক্ষক ও শিক্ষার্থীদের সুফল দেবে। উক্ত বিতরণ অনুষ্ঠানে কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, স্থানীয় বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এসব সামগ্রী তুলে দেন।

  • শেয়ার করুন:
এই বিভাগের আরও খবর
পাঠকের মন্তব্য
  • এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করুন
সর্বশেষ খবর
Make Your Business Digital
10%
OFF
Domain only
1650 TK
5GB NVME Hosting
2500 TK
High Speed Website with High Security
Call : 01631101031
SPACE FOR ADD
200 x 350
SPACE FOR ADD
200 x 350