রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ এ.এম, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুইজন গ্রেপ্তার চুয়াডাঙ্গার দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুইজন গ্রেপ্তার
নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। গতকাল  রবিবার তাদের গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, দামুড়হুদা উপজেলার হাউলী গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে খোকন আলী (৫৮) এবং চিৎলা হাসপাতালপাড়ার দীন মোহাম্মদ শেখ ওরফে দিনু মণ্ডলের ছেলে সাইফুল ইসলাম ওরফে সাহেব আলী (৫০)। 


পুলিশ সূত্রে জানাগেছে, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে এসআই ফাহিম হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার মামলা নং-০৮, তারিখ ৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮/৯/১০/১১/১২/১৩ ধারার মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে খোকন আলী ও সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্যে আরও জানা যায়, গ্রেপ্তার দুইজনের মধ্যে খোকন আলীকে ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি এবং সাইফুল ইসলামকে ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি হিসেবে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তারের পর রোববার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, 

গ্রেপ্তারকৃতদের গতকালই চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালত সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ চোরাকারবারি, মাদক ক্রয়-বিক্রয়কারী, দস্যুতা, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িতদের এবং অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

  • শেয়ার করুন:
এই বিভাগের আরও খবর
পাঠকের মন্তব্য
  • এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করুন
সর্বশেষ খবর
Make Your Business Digital
10%
OFF
Domain only
1650 TK
5GB NVME Hosting
2500 TK
High Speed Website with High Security
Call : 01631101031
SPACE FOR ADD
200 x 350
SPACE FOR ADD
200 x 350