রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ এ.এম, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
দামুড়হুদায় পরিবারের ওপর অভিমান করে তরুণের বিষপান মৃত্যু চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পরিবারের ওপর অভিমান করে বিষপান করা আবু সাঈদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে দামুড়হুদায় পরিবারের ওপর অভিমান করে তরুণের বিষপান মৃত্যু

নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পরিবারের ওপর অভিমান করে বিষপান করা আবু সাঈদ (২২) নামে এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রোববার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত আবু সাঈদ দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর মাস্টার পাড়ার মিঠু মিয়ার ছেলে। তিনি শান্তি মন্ডলের নাতি ছেলে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে পরিবারের সদস্যদের ওপর অভিমান করে আবু সাঈদ বিষপান করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করেন এবং উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার দুপুরে তার মৃত্যু হয়। মাত্র ২২ বছর বয়সী এই তরুণের এমন আকস্মিক মৃত্যুতে নিহতের পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

  • শেয়ার করুন:
এই বিভাগের আরও খবর
পাঠকের মন্তব্য
  • এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করুন
সর্বশেষ খবর
Make Your Business Digital
10%
OFF
Domain only
1650 TK
5GB NVME Hosting
2500 TK
High Speed Website with High Security
Call : 01631101031
SPACE FOR ADD
200 x 350
SPACE FOR ADD
200 x 350