নিউজ ডেস্ক:
সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পালিত হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬। এ উপলক্ষে উপজেলার সদর, হাউলি, কার্পাসডাঙ্গা ও নাটুদহ ইউনিয়নের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার সকাল ৮টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিনের নেতৃত্বে দামুড়হুদা স্টেডিয়াম মাঠের কোণে অবস্থিত শহীদ মিনারের চারপাশ ও ভেতরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, সদর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা নাঈম উদ্দিন, পরিবার পরিকল্পনা পরিদর্শক আতিকুর রহমান, হিসাব সহকারী সাব্বির আহমেদ, ১নং ওয়ার্ডের সদস্য লিয়াকত আলী, ৩নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য শাহনাজ খাতুন ও রুপালী খাতুনসহ গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া হাউলি ও কার্পাসডাঙ্গা ইউনিয়নে প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামানের নেতৃত্বে এবং নাটুদহ ইউনিয়নে প্রশাসনিক কর্মকর্তা মহিউদ্দীন ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীরের নেতৃত্বে গ্রাম পুলিশের সহযোগিতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, রাস্তাঘাট ও ড্রেন পরিষ্কার করা হয়। এতে ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশ নেন।
এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন বলেন, "সরকার ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা বাংলাদেশে প্রতি শনিবার 'ক্লিন ডে' পালন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় দামুড়হুদা উপজেলার সকল ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। সকলকে যথাযথভাবে এই নির্দেশনা পালন করতে হবে। কেউ এটি পালনে অবহেলা করলে তাকে জবাবদিহিতার আওতায় আনা হবে। ডেঙ্গু প্রতিরোধে সকলের সচেতনতা ও অংশগ্রহণ জরুরি।"
দামুড়হুদার আরামডাঙ্গার আফিয়া ইবনাত নিধির শিক্ষাজীবনে অসাধারণ সাফল্য
মহেশপুরে অসহায় ও অসচ্ছল ২৫ জনের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ
ভান্ডারিয়ায় দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী
খুলনায় ‘স্বাধীনতা’ প্রকল্পের প্রচারাভিযান অনুষ্ঠিত
দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার
দামুড়হুদা মডেল থানার নতুন ওসি রাসেল মিয়া
ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা
অনলাইন নিরাপত্তা ও জেন্ডার সমতা নিয়ে মেহেরপুরে অ্যাডভোকেসি ডায়ালগ
দামুড়হুদায় ইউএনও লাভলী ইয়াসমিনের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান
দামুড়হুদায় ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার
পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
রাজশাহীতে প্রধানমন্ত্রী আখ চাষিদের প্রণোদনা দিলেন