রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২৪ এ.এম, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
দামুড়হুদায় ৩ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার ২ মাসের কারাদণ্ড চুয়াডাঙ্গার দামুড়হুদায় সামারি ট্রায়ালের (তাৎক্ষণিক বিচার) মাধ্যমে আসামিকে ২ মাসের কারাদণ্ড প্রদান করেছে আদালত দামুড়হুদায় ৩ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার ২ মাসের কারাদণ্ড

নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ গ্রাম গাঁজাসহ চঞ্চল আলী (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে সামারি ট্রায়ালের (তাৎক্ষণিক বিচার) মাধ্যমে কারাদণ্ড প্রদান করেছে আদালত। সোমবার তাকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ সুত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার এর সার্বিক দিকনির্দেশনায় এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন এর তত্ত্বাবধানে থানায় কর্মরত এসআই ফাহিম হোসেন সঙ্গীয় অফিসার-ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।


অভিযানে গতকাল সোমবার বেলা ১১ টার দিকে আসামীর নিজ বসত বাড়ির উঠান থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আসামি হলো, উপজেলা সদরের পোড়াপাড়ার (ঈদগাহপাড়া) আব্দুর রাজ্জাক এর ছেলে চঞ্চল আলী (২০)। এ সময় তার হেফাজত থেকে ০৩ (তিন) গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

পরে আসামিকে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের নিমিত্তে চুয়াডাঙ্গা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সংক্ষিপ্ত বিচার আদালত) উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত আসামি চঞ্চল আলীকে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিন জানান, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার এবং চোরাকারবারি, মাদক ক্রয়-বিক্রয়কারী, দস্যুতা, ছিনতাইকারী, ডাকাতসহ অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতারের জন্য দামুড়হুদা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত আছে। 

  • শেয়ার করুন:
এই বিভাগের আরও খবর
পাঠকের মন্তব্য
  • এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করুন
সর্বশেষ খবর
Make Your Business Digital
10%
OFF
Domain only
1650 TK
5GB NVME Hosting
2500 TK
High Speed Website with High Security
Call : 01631101031
SPACE FOR ADD
200 x 350
SPACE FOR ADD
200 x 350