বাংলাদেশের তিন জীবন্ত কিংবদন্তি অভিনয়শিল্পী দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুরকে একসঙ্গে নিয়ে নির্মিত নাটক ‘দাদী ভয়ংকর’ প্রকাশিত হয়েছে। রাহাত কবিরের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত নাটকটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে।
একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই তিন গুণী শিল্পীর পাশাপাশি নাটকটিতে অভিনয় করেছেন নাদের চৌধুরী, করভী মিজান, আরশ খান ও উর্বী। নাটকে দিলারা জামান অভিনয় করেছেন দিলরুবা, আবুল হায়াত রাইসুল এবং ডলি জহুর মর্জিনা চরিত্রে।
নাটকের গল্পে দেখা যায়, ইন্টারনেট স্ক্যামের ফাঁদে পড়ে জীবনের সঞ্চয় হারান ৮০ বছর বয়সী এক দাদী। পরিবার ও প্রযুক্তির কাছে নিজেকে অসহায় মনে করা সেই দাদী দুই বৃদ্ধ বন্ধুকে সঙ্গে নিয়ে প্রতারকদের খুঁজতে বেরিয়ে পড়েন। আধুনিক প্রযুক্তির অপব্যবহারের বিরুদ্ধে শুরু হয় তিন প্রবীণের দুঃসাহসিক অভিযান। একপর্যায়ে সেই প্রযুক্তিই হয়ে ওঠে ন্যায়বিচার ফিরিয়ে আনার হাতিয়ার।
দামুড়হুদার আরামডাঙ্গার আফিয়া ইবনাত নিধির শিক্ষাজীবনে অসাধারণ সাফল্য
মহেশপুরে অসহায় ও অসচ্ছল ২৫ জনের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ
ভান্ডারিয়ায় দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী
খুলনায় ‘স্বাধীনতা’ প্রকল্পের প্রচারাভিযান অনুষ্ঠিত
দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার
দামুড়হুদা মডেল থানার নতুন ওসি রাসেল মিয়া
ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা
অনলাইন নিরাপত্তা ও জেন্ডার সমতা নিয়ে মেহেরপুরে অ্যাডভোকেসি ডায়ালগ
দামুড়হুদায় ইউএনও লাভলী ইয়াসমিনের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান
দামুড়হুদায় ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার
পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
রাজশাহীতে প্রধানমন্ত্রী আখ চাষিদের প্রণোদনা দিলেন