রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১৯ এ.এম, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
রবীন্দ্রনাথের ‘জীবিত ও মৃত’-এ কাদম্বিনী চুমকি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গল্প অবলম্বনে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘জীবিত ও মৃত’। রবীন্দ্রনাথের ‘জীবিত ও মৃত’-এ কাদম্বিনী চুমকি
  • বিনোদন
  • abc editor - ২৩ সেপ্টেম্বর, ০১:১৬ এ.এম ৩৬

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গল্প অবলম্বনে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘জীবিত ও মৃত’। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারের জন্য নির্মিত এই নাটকে কাদম্বিনী চরিত্রে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী ফারজানা চুমকি।


নাটকটির নাট্যরূপ দিয়েছেন শাহরিয়ার হান্নান এবং পরিচালনা করেছেন ইলন শফি। কিছুদিন আগে নাটকটির নির্মাণকাজ শেষ হয়েছে। এরই মধ্যে বিটিভি চট্টগ্রামে নাটকটি প্রচারিত হয়েছে। প্রচারের পর কাদম্বিনী চরিত্রে অভিনয়ের জন্য দর্শকের কাছ থেকে বেশ সাড়া পেয়েছেন বলে জানান চুমকি।


ফারজানা চুমকি বলেন, ‘বিটিভি চট্টগ্রামে এরই মধ্যে ‘জীবিত ও মৃত’ নাটকটি প্রচারিত হয়েছে। প্রচারের পর কাদম্বিনী চরিত্রে অভিনয়ের জন্য বেশ সাড়া পেয়েছি। বিটিভি চট্টগ্রাম কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। পাশাপাশি আমার সহশিল্পীদের প্রতিও ভালোবাসা রইল।’

  • শেয়ার করুন:
এই বিভাগের আরও খবর
পাঠকের মন্তব্য
  • এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করুন
সর্বশেষ খবর
Make Your Business Digital
10%
OFF
Domain only
1650 TK
5GB NVME Hosting
2500 TK
High Speed Website with High Security
Call : 01631101031
SPACE FOR ADD
200 x 350
SPACE FOR ADD
200 x 350