রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২১ এ.এম, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
এআই ও জলবায়ু সংকটে জাতিসংঘের বিদায়ী মহাসচিবের সতর্কবার্তা বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘ তীব্র চাপের মুখে রয়েছে বলে সতর্ক করেন তিনি। এআই ও জলবায়ু সংকটে জাতিসংঘের বিদায়ী মহাসচিবের সতর্কবার্তা
  • সারাবিশ্ব
  • abc editor - ২৩ সেপ্টেম্বর, ০১:৪৩ এ.এম ৪৩

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশণে বিদায়ী ভাষণ দেওয়ার সময় যুদ্ধ বন্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ঝুঁকি মোকাবিলা, জলবায়ু সংকট এবং সংস্থার অভ্যন্তরীণ সংস্কারের বিষয়গুলোকে বিশ্বনেতাদের সামনে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘ তীব্র চাপের মুখে রয়েছে বলে সতর্ক করেন তিনি।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে এ বিদায়ী ভাষণ দেন পর্তুগালের সাবেক এই প্রধানমন্ত্রী। চলতি বছরের ৩১ ডিসেম্বর তাঁর দ্বিতীয় মেয়াদের পাঁচ বছর পূর্ণ হতে যাচ্ছে। এর মধ্য দিয়েই অবসান ঘটতে যাচ্ছে তাঁর প্রায় এক দশকের নেতৃত্বের।


ভাষণে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ ও নিয়ন্ত্রিত ব্যবহারের ক্ষেত্রে বৈশ্বিক পর্যায়ে সমন্বিত তদারকির প্রয়োজনের কথা পুনর্ব্যক্ত করেন গুতেরেস। একই সময়ে জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ এআই খাতের শীর্ষ বিশেষজ্ঞদের নিয়ে এক বিশেষ ব্রিফিংয়ের আয়োজন করে।


গুতেরেস উল্লেখ করেন, প্রযুক্তিতে উন্নত দেশগুলোর উচিত নিরাপত্তা ঝুঁকি সংক্রান্ত তথ্য পরস্পরের সঙ্গে আদান-প্রদান করা। এআই প্রযুক্তির পরীক্ষা ও মূল্যায়নে পারস্পরিক সহযোগিতার পাশাপাশি বিশ্ববাসীর নিরাপত্তা নিশ্চিতে একটি সর্বসম্মত প্রতিরোধমূলক কাঠামোর দিকে এগোতে হবে।


এআইয়ের দ্রুত বিকাশের সঙ্গে তাল মিলিয়ে ঝুঁকি কমানোর জন্য সুরক্ষা ব্যবস্থা জোরদারে বিশ্বনেতাদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীন ও নির্ভরযোগ্য তদারকির মাধ্যমে বহুপাক্ষিক ঝুঁকি ব্যবস্থাপনার এক নতুন অবকাঠামো গড়ে তোলা জরুরি।


উল্লেখ্য, ২০২৩ সালে গুতেরেসের উদ্যোগে গঠিত ৩৯ সদস্যের একটি এআই বিষয়ক উপদেষ্টা পরিষদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও জাপানসহ একাধিক দেশের প্রযুক্তি বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা ও শিক্ষাবিদরা যুক্ত হন। ওই বছরই নিরাপত্তা পরিষদ প্রথমবারের মতো এআই প্রযুক্তি নিয়ে আলোচনা করে; যেখানে চীন প্রযুক্তিকে নিয়ন্ত্রণহীনভাবে বিকশিত না করার তাগিদ দেয় এবং যুক্তরাষ্ট্র প্রযুক্তি দিয়ে মানুষকে দমনের ঝুঁকির বিষয়ে সতর্ক করে।

  • শেয়ার করুন:
এই বিভাগের আরও খবর
পাঠকের মন্তব্য
  • এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করুন
সর্বশেষ খবর
Make Your Business Digital
10%
OFF
Domain only
1650 TK
5GB NVME Hosting
2500 TK
High Speed Website with High Security
Call : 01631101031
SPACE FOR ADD
200 x 350
SPACE FOR ADD
200 x 350