রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ এ.এম, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বিশ্ববাজারে কমেছে রুপা, প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দাম স্পট রুপার দাম প্রায় ২ শতাংশ কমে প্রতি আউন্স ৬৪ দশমিক ৬৮ ডলারে নেমেছে। বিশ্ববাজারে কমেছে রুপা, প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দাম
  • বানিজ্য
  • abc editor - ২৩ সেপ্টেম্বর, ০২:০২ এ.এম ৪৩

আন্তর্জাতিক বাজারে দরপতনের মুখে পড়েছে মূল্যবান ধাতু রুপা, প্ল্যাটিনাম ও প্যালাডিয়াম। স্পট রুপার দাম প্রায় ২ শতাংশ কমে প্রতি আউন্স ৬৪ দশমিক ৬৮ ডলারে নেমেছে।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, রুপার পাশাপাশি প্ল্যাটিনামের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৭৭০ দশমিক ১৯ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ২৮৩ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে।


চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার নিয়ে কর্মকর্তাদের পূর্বাভাস ও বক্তব্যের ওপর নজর রাখছেন বিনিয়োগকারীরা। এর প্রভাবেই মূল্যবান ধাতুগুলোর দামে এমন ওঠানামা দেখা যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশের বাজারে রেকর্ড চড়া দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সমন্বয় করা নতুন দামেই মঙ্গলবার বাজারে কেনাবেচা চলছে।


বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) তথ্য অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকায় বিক্রি হচ্ছে।


সোনার পাশাপাশি দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ২০৭ টাকায় বিক্রি হচ্ছে।

  • শেয়ার করুন:
এই বিভাগের আরও খবর
পাঠকের মন্তব্য
  • এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করুন
সর্বশেষ খবর
Make Your Business Digital
10%
OFF
Domain only
1650 TK
5GB NVME Hosting
2500 TK
High Speed Website with High Security
Call : 01631101031
SPACE FOR ADD
200 x 350
SPACE FOR ADD
200 x 350