রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১৯ এ.এম, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঐ কালো টিপে আগুন জ্বলে রসায়ন বিভাগ, সরকারি বাঙলা কলেজ ঐ কালো টিপে আগুন জ্বলে
  • সাহিত্য
  • abc editor - ২৩ সেপ্টেম্বর, ০২:১৪ এ.এম ৫৫
“ঐ কালো টিপে আগুন জ্বলে”

 

এ আসে, ও আসে—
এতো কিছু আসে,
কত কিছুই না আসে।
একাকি ভোরে পাঁজর ভেঙে আসে,
ফুলছাড়া বসন্তও আসে।
ঐ কালো টিপে, ফুলে ঘ্রাণ আসে,
নির্জনতায় দম বন্ধ হয়ে আসে।
জীবনে একুশতম ভালোবাসা দিবস আসে—
কই, তুমি তো আসো না!
আমার কোন কিছুই ভালো লাগে না,
কিন্তু এই কথা তোমাকে বলতে ভালো লাগে।
তুমি অন্য কারো সাথে বেশি সময় কাটালে
আমার ভেতরে হিংসা জাগে।
কারো সাথে হাসলে
আমার মাথায় আগুন ওঠে।
তোমার উপর কেউ রাগ করলে
তাকে শাসাতে ইচ্ছে করে।
তোমাকে অন্য কেউ ছুঁলে
আমার পাঁজর ছিঁড়ে রক্ত ঝরে।
তোমাকে বলতে ইচ্ছে করে—
স্পর্শে ভালোবাসা ক্ষয় হয়ে যায়।
যে গাছের ফুল ছিড়ে,
সে তো মাংসাশী!
আমার নির্জনতা ভালো লাগে না,
তবু তুমি পাশে থাকলে মনে হয়
জায়গাটা নির্জন হওয়া দরকার।
কারণ নির্জনতায় তোমার নিশ্বাসের শব্দ
এমন ভেসে আসে—
যেন তীব্র গরমে শীতল হাওয়া পেলাম।
তুমি আমাকে অবহেলা করো—
এটা বুঝতে আর বাকি নেই।
তুমি একটু একটু করে
নিজেকে সরিয়ে নিচ্ছো আমার থেকে অনেক দূরে।
সেই থেকে আমি হৃদয়ে
ছোট ছোট পাথর জমাতে শুরু করি—
যেন তুমি চলে গেলে
ধারদেনা হলেও
হৃদপিণ্ডে একটা পাহাড় দাঁড় করাতে পারি।
কোন মহামারী বা অসুখ আমাকে
ভাঙতে পারে না,
কিন্তু আমার পাঁজর ভেঙে দেয়
তুমি আমার হবে না—
এই নিদারুণ সত্য!

 

তনয় অধিকারী, শিক্ষার্থী

রসায়ন বিভাগ, সরকারি বাঙলা কলেজ
  • শেয়ার করুন:
এই বিভাগের আরও খবর
abc
২৩ সেপ্টেম্বর, ০২:৪৭ এ.এম
abc
২৩ সেপ্টেম্বর, ০২:৪৪ এ.এম
পাঠকের মন্তব্য
  • এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করুন
সর্বশেষ খবর
Make Your Business Digital
10%
OFF
Domain only
1650 TK
5GB NVME Hosting
2500 TK
High Speed Website with High Security
Call : 01631101031
SPACE FOR ADD
200 x 350
SPACE FOR ADD
200 x 350