সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৭ এ.এম, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
দাবি না মানলে এক দফায় রূপ নিতে পারে আন্দোলন: শফিকুর রহমান জনগণের দাবি মেনে নেওয়া না হলে ১১ দলীয় জোটের আট দফা দাবি একসময় এক দফায় রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন ডা. শফিকুর রহমান দাবি না মানলে এক দফায় রূপ নিতে পারে আন্দোলন: শফিকুর রহমান
  • রাজনীতি
  • abc editor - ২৩ সেপ্টেম্বর, ০২:২৫ এ.এম ৪৩

জনগণের দাবি মেনে নেওয়া না হলে ১১ দলীয় জোটের আট দফা দাবি একসময় এক দফায় রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।


শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় জোটের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন। পরে সকাল ৮টার দিকে রংপুরের উদ্দেশে লংমার্চ শুরু হয়।

শফিকুর রহমান বলেন, বর্তমানে আট দফা দাবি রয়েছে। এটি নয় বা ১০ দফায় পরিণত হতে পারে। আবার জাতির প্রয়োজনে যেকোনো সময় তা এক দফায় রূপ নিতে পারে। এক দফায় রূপ নিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

তিনি বলেন, সেই পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগে সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। জনগণের দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দাবি মেনে না নিলে কোনো ধরনের চাপ বা ভয় দেখিয়ে এই আন্দোলন থামানো যাবে না।

জামায়াতে ইসলামীর আমির বলেন, ১১ দল কোনো দলীয় দাবি নিয়ে মাঠে নামেনি; তারা জনগণের দাবি নিয়ে আন্দোলনে নেমেছে। এসব দাবি আদায় করেই তারা ঘরে ফিরবেন। তিনি সংশ্লিষ্টদের হতাশ না হয়ে উত্তেজনা এড়িয়ে জনগণের দাবিগুলো মেনে নেওয়ার চেষ্টা করার আহ্বান জানান।

১১ দলীয় জোটের আট দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।


লংমার্চের উদ্বোধনী সমাবেশে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন। এতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ জোটের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

  • শেয়ার করুন:
এই বিভাগের আরও খবর
পাঠকের মন্তব্য
  • এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করুন
সর্বশেষ খবর
Make Your Business Digital
10%
OFF
Domain only
1650 TK
5GB NVME Hosting
2500 TK
High Speed Website with High Security
Call : 01631101031
SPACE FOR ADD
200 x 350
SPACE FOR ADD
200 x 350