সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৯ এ.এম, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
স্বামীর অসুস্থতার কথা জানিয়ে দোয়া চাইলেন সামান্তা শারমিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন তাঁর স্বামীর অসুস্থতার কথা জানিয়েছেন। স্বামীর অসুস্থতার কথা জানিয়ে দোয়া চাইলেন সামান্তা শারমিন
  • রাজনীতি
  • abc editor - ২৩ সেপ্টেম্বর, ০২:৩০ এ.এম ৪৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন তাঁর স্বামীর অসুস্থতার কথা জানিয়েছেন। একই সঙ্গে স্বামীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

রোববার (২০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সামান্তা শারমিন এসব কথা জানান।

পোস্টে তিনি লেখেন, ‘আগে একদিন বলেছিলাম আমার পরিবারের একজন ভীষণ অসুস্থ। তিনি আমার প্রিয়তম স্বামী। আমি আমার পারিবারিক জীবন সম্পূর্ণ আলোচ্যসূচির বাইরে রাখার পক্ষে, সেজন্যই আগের পোস্টে বলিনি। ওনার চিকিৎসা চলমান আছে।’

স্বামীর অসুস্থতার কারণে মানসিক কষ্টের কথাও তুলে ধরেন সামান্তা। তিনি বলেন, একজন উদ্যমী, কর্মঠ ও তরুণ মানুষকে গত তিন মাস ধরে এভাবে নিস্প্রভ হয়ে যেতে দেখা অনেক যন্ত্রণার।

সামান্তা শারমিন আরও লেখেন, সর্বজ্ঞানী ও মহাপরাক্রমশালী আল্লাহ বিভিন্নভাবে বান্দাকে পাপমুক্ত করেন অথবা পরীক্ষা করেন। এ নিয়ে তাঁর কোনো আফসোস নেই বলেও উল্লেখ করেন তিনি।

তবে স্বামীর জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘রাজনীতির কারণে অনেক মানুষের অপ্রিয়পাত্র হতে পারি আমি বা আমার হাসবেন্ড, অথবা দুজনেই। তারপরেও....’

পোস্টের শেষে আল্লাহর কাছে ক্ষমা ও হেদায়েত প্রার্থনা করে সামান্তা শারমিন লেখেন, ‘আল্লাহ আমাদের মাফ করেন, হেদায়েত দান করেন। আল্লাহ আপনি ছাড়া আমরা শূন্য।’


সামান্তা শারমিনের স্বামী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 

চারুকলা বিভাগের শিক্ষক।

এদিকে, সামান্তা শারমিন বেশ কিছুদিন ধরে রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় নন। এনসিপি, ১১ দলের কর্মসূচি কিংবা টকশো — কোথাওই যাচ্ছেন না এনসিপির এই শীর্ষ নেত্রী। অবশেষে সেই কারণ আজ জনসম্মুখে খোলাসা করলেন।

  • শেয়ার করুন:
এই বিভাগের আরও খবর
পাঠকের মন্তব্য
  • এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করুন
সর্বশেষ খবর
Make Your Business Digital
10%
OFF
Domain only
1650 TK
5GB NVME Hosting
2500 TK
High Speed Website with High Security
Call : 01631101031
SPACE FOR ADD
200 x 350
SPACE FOR ADD
200 x 350