ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল ও বিভিন্ন অনুষদে ইসলামী ছাত্রশিবিরের সমন্বয়ক বসানোর সিদ্ধান্তকে সংগঠনটির 'প্রতারণা ও মিথ্যাচারের নতুন কৌশল' হিসেবে আখ্যায়িত করেছেন বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করতেই ছাত্রশিবির এই সমন্বয়ক বসিয়েছে বলে মনে করছেন অন্য ছাত্রনেতারা। তবে ছাত্রশিবিরের দাবি, শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যেই তারা এই পদক্ষেপ নিয়েছে।
গত ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ১২টি আবাসিক হল ও ৬টি অনুষদে সমন্বয়ক পদে ১৮ জনকে দায়িত্ব দেয় ইসলামী ছাত্রশিবির। এর আগে গত বছরের ৮ আগস্ট ঢাবি হলগুলোতে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিল জাতীয়তাবাদী ছাত্রদল, যার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ এবং উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছিল। সে সময় ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের মৌখিক ঘোষণা দিয়েছিলেন তৎকালীন উপাচার্য নিয়াজ আহমদ।
ছাত্রশিবিরের ঢাবি শাখার মিডিয়া ও প্রচার সম্পাদক মিফতাহুল মারুফ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আবাসিক হলে ছাত্ররাজনীতির কোনো স্পষ্ট রূপরেখা না দেওয়ায় এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকে হল প্রশাসন একপাক্ষিকভাবে ছাত্রদলকে গুরুত্ব দেওয়ায় তাঁদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই এই সমন্বয়ক দেওয়া হয়েছে। কমিটি না দিয়ে কেন সমন্বয়ক দেওয়া হলো—এমন প্রশ্নে তিনি জানান, এটি তাঁদের সাংগঠনিক সিদ্ধান্ত।
তবে অন্য ছাত্রসংগঠনগুলোর অভিযোগ, ছাত্রশিবির শুরু থেকেই হল ও ভবনভিত্তিক গোপন কমিটি পরিচালনা করে আসছে। জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদাসসির বলেন, "ছাত্রলীগের আমল থেকেই ছাত্রশিবিরের হলভিত্তিক কমিটি রয়েছে। তারা সেগুলো প্রকাশ না করে নতুন করে সমন্বয়ক দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করছে।"
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, "ছাত্রশিবিরের রাজনীতি মিথ্যার ওপর ভর করে চলে। ৫ আগস্টের পর তারা যা বলেছে, তার ঠিক উল্টোটা করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নিয়ে হলভিত্তিক আলোচনা শুরু করায় তারা বাধ্য হয়ে সমন্বয়কের নাম ঘোষণা করেছে, যা তাদের প্রতারণার রাজনীতিরই নমুনা।"
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকীও এই ঘটনাকে ছাত্রশিবিরের 'দ্বিচারিতা' বলে উল্লেখ করে বলেন, ৫ আগস্টের পর বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি নিষিদ্ধের পেছনে ছাত্রশিবিরের ইন্ধন ছিল, অথচ এখন তারাই হলে হলে সমন্বয়ক বসাচ্ছে।
দামুড়হুদার আরামডাঙ্গার আফিয়া ইবনাত নিধির শিক্ষাজীবনে অসাধারণ সাফল্য
মহেশপুরে অসহায় ও অসচ্ছল ২৫ জনের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ
ভান্ডারিয়ায় দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী
খুলনায় ‘স্বাধীনতা’ প্রকল্পের প্রচারাভিযান অনুষ্ঠিত
দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার
দামুড়হুদা মডেল থানার নতুন ওসি রাসেল মিয়া
ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা
অনলাইন নিরাপত্তা ও জেন্ডার সমতা নিয়ে মেহেরপুরে অ্যাডভোকেসি ডায়ালগ
দামুড়হুদায় ইউএনও লাভলী ইয়াসমিনের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান
দামুড়হুদায় ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার
পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
রাজশাহীতে প্রধানমন্ত্রী আখ চাষিদের প্রণোদনা দিলেন