বাংলাদেশের বাজারে এক প্ল্যাটফর্মে একাধিক জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের সুযোগ নিয়ে এসেছে রবি আজিয়াটা পিএলসি। ‘রবি এআই স্পেস’ নামের নতুন এই সেবা ব্যবহার করা যাবে মাই রবি অ্যাপের মাধ্যমে।
‘এভরি এআই’-এর সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে চালু হওয়া প্ল্যাটফর্মটিতে চ্যাটজিপিটি, জেমিনি, ক্লড ও ডিপসিকের মতো জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ব্যবহারের সুবিধা থাকছে। গ্রাহকেরা একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন অথবা নির্দিষ্ট এআই বান্ডেল কিনে এসব সেবা ব্যবহার করতে পারবেন।
রবি জানিয়েছে, বাংলাদেশে ক্রেডিট কার্ডের ব্যবহার তুলনামূলক কম হওয়ায় আন্তর্জাতিক পেমেন্টের সীমাবদ্ধতা অনেকের জন্য বৈশ্বিক ডিজিটাল সেবা ব্যবহারে বাধা হয়ে দাঁড়ায়। নতুন এই উদ্যোগে মোবাইল ডাটা বান্ডেল অথবা এআই টোকেনের মাধ্যমে স্থানীয়ভাবে এসব সেবা ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে।
শিক্ষার্থী, ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের কথা বিবেচনায় রেখে সেবাটি চালু করা হয়েছে। গবেষণা, লেখালেখি, ব্যবসায়িক পরিকল্পনা, কনটেন্ট তৈরি ও দৈনন্দিন কাজের মতো বিভিন্ন ক্ষেত্রে এসব কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা যাবে।
ব্যবহারকারীরা এভরি এআই অ্যাপ থেকেই নিজেদের টোকেনের বর্তমান পরিমাণ দেখতে পারবেন। ফলে আলাদা আলাদা আন্তর্জাতিক সাবস্ক্রিপশন ও পেমেন্ট ব্যবস্থাপনার প্রয়োজন কমবে।
রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, আন্তর্জাতিক ডিজিটাল সেবা ব্যবহারের ক্ষেত্রে পেমেন্ট-সংক্রান্ত সীমাবদ্ধতা বাংলাদেশের বাজারে দীর্ঘদিনের একটি বাধা। মাই রবি অ্যাপে একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা একত্র করার মাধ্যমে সেই বাধা কমানোর পাশাপাশি সাধারণ গ্রাহক ও তরুণদের উন্নত প্রযুক্তির সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মাই রবি অ্যাপের ‘রবি এআই স্পেস’ বিভাগ থেকেই রবি গ্রাহকেরা নতুন এই সেবা ব্যবহার করতে পারবেন।
দামুড়হুদার আরামডাঙ্গার আফিয়া ইবনাত নিধির শিক্ষাজীবনে অসাধারণ সাফল্য
মহেশপুরে অসহায় ও অসচ্ছল ২৫ জনের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ
ভান্ডারিয়ায় দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী
খুলনায় ‘স্বাধীনতা’ প্রকল্পের প্রচারাভিযান অনুষ্ঠিত
দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার
দামুড়হুদা মডেল থানার নতুন ওসি রাসেল মিয়া
ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা
অনলাইন নিরাপত্তা ও জেন্ডার সমতা নিয়ে মেহেরপুরে অ্যাডভোকেসি ডায়ালগ
দামুড়হুদায় ইউএনও লাভলী ইয়াসমিনের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান
দামুড়হুদায় ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার
পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
রাজশাহীতে প্রধানমন্ত্রী আখ চাষিদের প্রণোদনা দিলেন