ডিজিটাল বিজ্ঞাপন আরও কার্যকর ও তথ্যনির্ভর করতে এআইভিত্তিক বিজ্ঞাপন প্ল্যাটফর্ম ‘অ্যাডজোইক’ চালু করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান ডিসেলস। সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অ্যাডজোইকের সঙ্গে যুক্ত হয়েছে বিক্রয় ও ইনফ্লুয়েন্সার মার্কেটিং প্রতিষ্ঠান আমব্রেলাএক্স। সংশ্লিষ্টরা বলছেন, দুই প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে ডিজিটাল বিজ্ঞাপন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং ও বিক্রয় ব্যবস্থাপনা একটি প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালনার সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে ডিসেলসের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ন্ত চ্যাটার্জি, ব্যবস্থাপনা পরিচালক কে এম আমিনুর রহমান এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা টিপু আরবিদ উপস্থিত ছিলেন।
ডিসেলস জানায়, বর্তমানে অনেক প্রতিষ্ঠান সম্ভাব্য ক্রেতার তথ্য বিশ্লেষণ না করেই ডিজিটাল বিজ্ঞাপনে অর্থ ব্যয় করে। এতে বিজ্ঞাপনের কাঙ্ক্ষিত ফল না পাওয়ার পাশাপাশি সময় ও অর্থের অপচয় হয়। অ্যাডজোইক তথ্য বিশ্লেষণের মাধ্যমে সম্ভাব্য গ্রাহকদের শনাক্ত করে তাদের কাছে বিজ্ঞাপন পৌঁছাতে সহায়তা করবে।
ডিসেলসের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ন্ত চ্যাটার্জি বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো যাতে অনুমানের ওপর নির্ভর না করে তথ্যের ভিত্তিতে বিজ্ঞাপনের সিদ্ধান্ত নিতে পারে, সে লক্ষ্যেই অ্যাডজোইক তৈরি করা হয়েছে। এর মাধ্যমে তুলনামূলক কম খরচে সঠিক গ্রাহকের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধান প্রযুক্তি কর্মকর্তা টিপু আরবিদ জানান, অ্যাডজোইক প্রচলিত সামাজিক যোগাযোগমাধ্যমের বিজ্ঞাপন ব্যবস্থাপনা টুলের মতো নয়। এটি একটি ডিমান্ড-সাইড প্ল্যাটফর্ম (ডিএসপি), যা বিভিন্ন ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপনের জায়গা কেনার প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় ও তথ্যনির্ভর করতে কাজ করে।
তিনি বলেন, প্ল্যাটফর্মটি তৃতীয় পক্ষের কুকির ওপর নির্ভরশীল নয়। বিজ্ঞাপন প্রদর্শনের ক্ষেত্রে দ্রুত তথ্য বিশ্লেষণ ও সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাও এতে রাখা হয়েছে।
ডিএসেলসের দাবি, অ্যাডজোইক ও আমব্রেলাএক্সের সমন্বিত প্ল্যাটফর্মের মাধ্যমে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো এক জায়গা থেকে ডিজিটাল বিজ্ঞাপন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং ও বিক্রয় কার্যক্রম পরিচালনা করতে পারবে। এর মাধ্যমে এশিয়ার ডিজিটাল বিজ্ঞাপন ও ব্যবসায়িক কার্যক্রমে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
দামুড়হুদার আরামডাঙ্গার আফিয়া ইবনাত নিধির শিক্ষাজীবনে অসাধারণ সাফল্য
মহেশপুরে অসহায় ও অসচ্ছল ২৫ জনের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ
ভান্ডারিয়ায় দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী
খুলনায় ‘স্বাধীনতা’ প্রকল্পের প্রচারাভিযান অনুষ্ঠিত
দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার
দামুড়হুদা মডেল থানার নতুন ওসি রাসেল মিয়া
ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা
অনলাইন নিরাপত্তা ও জেন্ডার সমতা নিয়ে মেহেরপুরে অ্যাডভোকেসি ডায়ালগ
দামুড়হুদায় ইউএনও লাভলী ইয়াসমিনের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান
দামুড়হুদায় ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার
পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
রাজশাহীতে প্রধানমন্ত্রী আখ চাষিদের প্রণোদনা দিলেন