নিউজ ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সহযোগী সংগঠন জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গার দামুড়হুদায় র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে দামুড়হুদা উপজেলা সদরের চৌরাস্তা মোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ে দামুড়হুদা উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দামুড়হুদা উপজেলা জিয়া মঞ্চের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল হাসান তনু বলেন, জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী নয়, এটি নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার একটি উপলক্ষ। গণতান্ত্রিক মূল্যবোধ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের মানুষের পাশে থেকে সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন জিয়া মঞ্চের চুয়াডাঙ্গা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. ডালিম হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. আহসান হাবীব, দামুড়হুদা উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র সহ-সভাপতি মো. কবির উদ্দিন মোড়ল, সহ-সভাপতি মো. ইকবাল হোসেন মাস্টার, মো. মোশারফ হোসেন, প্রভাষক আবুল কালাম, মো. তারিক কাজী ইমরান, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. শফিকুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে সংগঠনের অতীত কার্যক্রম, বর্তমান ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে কেক কেটে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
দামুড়হুদার আরামডাঙ্গার আফিয়া ইবনাত নিধির শিক্ষাজীবনে অসাধারণ সাফল্য
মহেশপুরে অসহায় ও অসচ্ছল ২৫ জনের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ
ভান্ডারিয়ায় দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী
খুলনায় ‘স্বাধীনতা’ প্রকল্পের প্রচারাভিযান অনুষ্ঠিত
দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার
দামুড়হুদা মডেল থানার নতুন ওসি রাসেল মিয়া
ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা
অনলাইন নিরাপত্তা ও জেন্ডার সমতা নিয়ে মেহেরপুরে অ্যাডভোকেসি ডায়ালগ
দামুড়হুদায় ইউএনও লাভলী ইয়াসমিনের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান
দামুড়হুদায় ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার
পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
রাজশাহীতে প্রধানমন্ত্রী আখ চাষিদের প্রণোদনা দিলেন