নিউজ ডেস্ক: ফরিদপুরের সালথায় নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে কড়া অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৫০টি জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা নিষিদ্ধ জালগুলো বিধি অনুযায়ী পুড়িয়ে ধ্বংস করা হয়। গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া বিলে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, সহকারী মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান, সাইফুল্লাহ আল নোমান অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকসহ পুলিশের সদস্যরা।
অভিযানে মুরাটিয়া বিল থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দ করা ৫০টি জাল বিধি অনুযায়ী পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চায়না দুয়ারী জালের ফাঁস অত্যন্ত সূক্ষ্ম হওয়ায় মাছের পোনাসহ বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে আটকা পড়ে। এতে মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, “চায়না দুয়ারী জাল মাছের পোনা ও জলজ জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। নিষিদ্ধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।তিনি স্থানীয়দের নিষিদ্ধ জাল ব্যবহার না করার পাশাপাশি এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জলজ সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দামুড়হুদার আরামডাঙ্গার আফিয়া ইবনাত নিধির শিক্ষাজীবনে অসাধারণ সাফল্য
মহেশপুরে অসহায় ও অসচ্ছল ২৫ জনের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ
ভান্ডারিয়ায় দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী
খুলনায় ‘স্বাধীনতা’ প্রকল্পের প্রচারাভিযান অনুষ্ঠিত
দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার
দামুড়হুদা মডেল থানার নতুন ওসি রাসেল মিয়া
ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা
অনলাইন নিরাপত্তা ও জেন্ডার সমতা নিয়ে মেহেরপুরে অ্যাডভোকেসি ডায়ালগ
দামুড়হুদায় ইউএনও লাভলী ইয়াসমিনের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান
দামুড়হুদায় ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার
পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
রাজশাহীতে প্রধানমন্ত্রী আখ চাষিদের প্রণোদনা দিলেন