নিউজ ডেস্ক: ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও বিতরণে কোনো ধরনের অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। অনিয়মের প্রমাণ পেলে তিনি নিজেই বাদী হয়ে মামলা করার ঘোষণা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, “ফ্যামিলি কার্ডের জন্য কোথাও ৫০০ টাকা নেওয়া হয়েছে—এমন অভিযোগ পেলে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিকে খুঁজে বের করব। আইনজীবী হিসেবে নিজেই বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করব।
তিনি বলেন, ফ্যামিলি কার্ডের প্রকৃত সুবিধাভোগীরা যাতে কোনোভাবেই বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে। তথ্য সংগ্রহকারীদের দল-মতের ঊর্ধ্বে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
কায়সার কামাল আরও বলেন, নির্বাচনের আগে বিএনপি সরকার চার কোটির বেশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার কথা বলেছিল। পর্যায়ক্রমে দেশের মানুষের জন্য হেলথ কার্ডও চালু করা হবে।
ফ্যামিলি কার্ড নিয়ে অতীতের কিছু অনিয়মের কথা তুলে ধরে তিনি বলেন, কলমাকান্দার লেংগুরায় ভবন মালিককেও ফ্যামিলি কার্ড দেওয়ার ঘটনা ঘটেছে। এমনকি বিয়ে হয়ে অন্য এলাকায় চলে যাওয়া এক নারীর নামেও ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছিল। এসব অনিয়ম ঠেকাতেই এবার নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
দুর্গাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ১০ জন সুপারভাইজার ও ৯৭ জন তথ্য সংগ্রহকারী কাজ করবেন। তাদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, দরিদ্র মানুষের প্রকৃত তথ্য সংগ্রহ করতে হবে এবং কোনো ধরনের চাপ বা প্রভাবের কাছে আপস করা যাবে না।
তিনি বলেন, “দুর্গাপুরে একজনও দরিদ্র মানুষ যেন ফ্যামিলি কার্ড থেকে বঞ্চিত না হন—সেই দায়িত্ব আপনাদের।”
সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারেক হোসাইন, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গনি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন।
দামুড়হুদার আরামডাঙ্গার আফিয়া ইবনাত নিধির শিক্ষাজীবনে অসাধারণ সাফল্য
মহেশপুরে অসহায় ও অসচ্ছল ২৫ জনের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ
ভান্ডারিয়ায় দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী
খুলনায় ‘স্বাধীনতা’ প্রকল্পের প্রচারাভিযান অনুষ্ঠিত
দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার
দামুড়হুদা মডেল থানার নতুন ওসি রাসেল মিয়া
ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা
অনলাইন নিরাপত্তা ও জেন্ডার সমতা নিয়ে মেহেরপুরে অ্যাডভোকেসি ডায়ালগ
দামুড়হুদায় ইউএনও লাভলী ইয়াসমিনের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান
দামুড়হুদায় ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার
পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
রাজশাহীতে প্রধানমন্ত্রী আখ চাষিদের প্রণোদনা দিলেন