নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের অদূরে সড়ক দুর্ঘটনায় নিহত এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে দামুড়হুদা মডেল থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। শনিবার রাত ৩টার দিকে লোকনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের অদূরে সড়কে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি দামুড়হুদা মডেল থানায় নেওয়া হয়।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহউদ্দিন বলেন, অজ্ঞাত ব্যক্তির মরদেহ এখনো পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি আঞ্জুমান মুফিদুল ইসলাম সংগঠনের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হবে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় তাঁর পরিচয় ও ঠিকানা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
দামুড়হুদার আরামডাঙ্গার আফিয়া ইবনাত নিধির শিক্ষাজীবনে অসাধারণ সাফল্য
মহেশপুরে অসহায় ও অসচ্ছল ২৫ জনের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ
ভান্ডারিয়ায় দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী
খুলনায় ‘স্বাধীনতা’ প্রকল্পের প্রচারাভিযান অনুষ্ঠিত
দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার
দামুড়হুদা মডেল থানার নতুন ওসি রাসেল মিয়া
ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা
অনলাইন নিরাপত্তা ও জেন্ডার সমতা নিয়ে মেহেরপুরে অ্যাডভোকেসি ডায়ালগ
দামুড়হুদায় ইউএনও লাভলী ইয়াসমিনের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান
দামুড়হুদায় ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার
পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
রাজশাহীতে প্রধানমন্ত্রী আখ চাষিদের প্রণোদনা দিলেন