রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩২ এ.এম, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
দামুড়হুদার বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির অভিভাবক সমাবেশ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় ও অভিভাবক সমাবেশ দামুড়হুদার বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির অভিভাবক সমাবেশ

নিউজ ডেস্কঃ 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে এই সমাবেশ আয়োজন করা হয়।

সমাবেশে মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ আনিসুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। তিনি দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন এবং আসন্ন পরীক্ষাগুলোতে ভালো ফলাফলের লক্ষ্যে বিদ্যালয় ও অভিভাবকদের যৌথ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি জনাব মোঃ আনিসুর রহমান তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং পড়াশোনার পাশাপাশি তাদের নৈতিক চরিত্র গঠনে সচেতন হওয়ার জন্য অভিভাবকদের আহ্বান জানান।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসের উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা একাডেমি সুপারভাইজার রাফিজুল ইসলাম।

সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আঃ বারী, শাহাবুদ্দিন মাষ্টার (গনি) এবং মোঃ লিটন আলী। এছাড়াও অনুষ্ঠানে দশম শ্রেণির বিপুল সংখ্যক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

  • শেয়ার করুন:
এই বিভাগের আরও খবর
পাঠকের মন্তব্য
  • এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করুন
সর্বশেষ খবর
Make Your Business Digital
10%
OFF
Domain only
1650 TK
5GB NVME Hosting
2500 TK
High Speed Website with High Security
Call : 01631101031
SPACE FOR ADD
200 x 350
SPACE FOR ADD
200 x 350