নিউজ ডেস্কঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মিঠু (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আলামিন (২৭) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার লোকনাথপুর-পরানপুর সড়কের পোল্ট্রি ফার্মের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিঠু দর্শনা থানাধীন পরানপুর গ্রামের বেলেমাঠ পাড়ার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এনামুল হোসেনের ছেলে। আহত আলামিন দর্শনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মিঠু ও আলামিন একটি মোটরসাইকেলে করে লোকনাথপুর থেকে পরানপুরের দিকে যাচ্ছিলেন। তারা পোল্ট্রি ফার্মের মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মিঠু নিহত হন।
দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী আলামিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পুলিশ প্রাথমিকভাবে জানায়, মোটরসাইকেলটির অতিরিক্ত গতির কারণে মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে।
এদিকে মিঠুর অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার পরিবার ও বেলেমাঠ পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।
দামুড়হুদার আরামডাঙ্গার আফিয়া ইবনাত নিধির শিক্ষাজীবনে অসাধারণ সাফল্য
মহেশপুরে অসহায় ও অসচ্ছল ২৫ জনের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ
ভান্ডারিয়ায় দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী
খুলনায় ‘স্বাধীনতা’ প্রকল্পের প্রচারাভিযান অনুষ্ঠিত
দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার
দামুড়হুদা মডেল থানার নতুন ওসি রাসেল মিয়া
ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা
অনলাইন নিরাপত্তা ও জেন্ডার সমতা নিয়ে মেহেরপুরে অ্যাডভোকেসি ডায়ালগ
দামুড়হুদায় ইউএনও লাভলী ইয়াসমিনের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান
দামুড়হুদায় ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার
পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
রাজশাহীতে প্রধানমন্ত্রী আখ চাষিদের প্রণোদনা দিলেন