রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩১ এ.এম, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
দামুড়হুদায় আহত সাংবাদিকের পাশে উপজেলা প্রশাসন দামুড়হুদায় আহত সাংবাদিক শেখ হাতেমের পাশে উপজেলা প্রশাসন, ইউএনও লাভলী ইয়াসমীনকে প্রেসক্লাবের কৃতজ্ঞতা দামুড়হুদায় আহত সাংবাদিকের পাশে উপজেলা প্রশাসন
নিউজ ডেস্ক: 
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পেশাগত দায়িত্ব পালনকালে আহত সাংবাদিক ও দামুড়হুদা প্রেসক্লাবের সম্মানিত সদস্য শেখ হাতেমের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন দামুড়হুদা উপজেলা প্রশাসন। গতকাল বুধবার রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিনের নির্দেশনায় উপজেলা প্রশাসনের 
উপ-প্রশাসনিক কর্মকর্তা  সালাউদ্দিন সরজমিনে আহত সাংবাদিকের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন ও সহযোগিতা প্রদান করেন। 

আহত সাংবাদিকের পায়ের অপারেশনের বিষয়ে অবগত হয়ে তাৎক্ষণিকভাবে সহযোগিতার নির্দেশনা প্রদান করায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমীনের প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরশেদ বীন ফয়সাল (তানজীর)।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় তিনি মুঠোফোনে ইউএনও মহোদয়কে শেখ হাতেমের শারীরিক অবস্থা ও অপারেশনের বিষয়টি অবগত করেন। বিষয়টি জানার সাথে সাথেই ইউএনও লাভলী ইয়াসমীন আহত সংবাদকর্মীর পাশে দাঁড়ান। তাঁর নির্দেশনায় গতকাল বুধবার রাত ৯ টায় উপজেলা প্রশাসনের উপ-প্রশাসনিক কর্মকর্তা  সালাউদ্দিন আহত সাংবাদিক শেখ হাতেমের বাড়িতে ছুটে যান এবং খোঁজ-খবর নেন।

ইউএনও মহোদয়ের এই আন্তরিক উদ্যোগ ও মানবিক সহায়তায় আমরা সাংবাদিক পরিবার অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। দামুড়হুদা প্রেসক্লাবের পক্ষ থেকেও উপজেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

প্রসঙ্গত, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক শেখ হাতেম মারাত্মকভাবে আহত হন। দীর্ঘদিন নিজ বাসভবনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছিলেন তিনি। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গার অর্থোপেডিক সার্জন ডাঃ অনাদি রঞ্জন মন্ডলকে দেখান। চিকিৎসক জানান, তার হাঁটুতে মারাত্মক ফ্র্যাকচার হয়েছে, জরুরি ভিত্তিতে অপারেশন প্রয়োজন, অন্যথায় তিনি স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন না।

চিকিৎসকের পরামর্শ ও পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ অক্টোবর, বৃহস্পতিবার তাকে ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হবে এবং সেখানেই তার পায়ের অপারেশন করা হবে, ইনশাআল্লাহ।
আহত সাংবাদিক শেখ হাতেমের দ্রুত সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন দামুড়হুদা প্রেসক্লাব পরিবার। 

  • শেয়ার করুন:
এই বিভাগের আরও খবর
পাঠকের মন্তব্য
  • এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করুন
সর্বশেষ খবর
Make Your Business Digital
10%
OFF
Domain only
1650 TK
5GB NVME Hosting
2500 TK
High Speed Website with High Security
Call : 01631101031
SPACE FOR ADD
200 x 350
SPACE FOR ADD
200 x 350