রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩১ এ.এম, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
দামুড়হুদায় গাঁজা সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড চুয়াডাঙ্গার দামুড়হুদায় গাঁজা সেবনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে সামারি ট্রায়ালের মাধ্যমে ১৫ দিনের জেল ও জরিমানা দামুড়হুদায় গাঁজা সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড
নিউজ ডেস্ক: 
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাদকদ্রব্য গাঁজা সেবনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে সামারি ট্রায়ালের (তাৎক্ষণিক বিচার) মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার তাকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। 


পুলিশ সূত্রে জানাগেছে, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে এসআই নিয়াজ মোহাম্মদ খাঁনের নেতৃত্বে ভগিরতপুর পুলিশ ক্যাম্পের একটি দল ২৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ১০টার দিকে ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার ছুটিপুর (বিলপাড়া) গ্রামের নিজ বাড়ি থেকে মৃত ছলেমনা মন্ডলের ছেলে মিলন মিয়াকে (৪০) গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়।
পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ডোপ টেস্ট করানো হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার ফলাফলে ‘Cannabinoids (THC) Positive’ মর্মে মতামত প্রদান করেন।
পরবর্তীতে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য মিলন মিয়াকে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সংক্ষিপ্ত বিচার আদালত) হাজির করা হয়। আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। 

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন জানিয়েছেন, গতকালই আসামিকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, 
মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ চোরাকারবারি, মাদক ক্রয়-বিক্রয়কারী, দস্যুতা, ছিনতাই, ডাকাতি এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।


  • শেয়ার করুন:
এই বিভাগের আরও খবর
পাঠকের মন্তব্য
  • এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করুন
সর্বশেষ খবর
Make Your Business Digital
10%
OFF
Domain only
1650 TK
5GB NVME Hosting
2500 TK
High Speed Website with High Security
Call : 01631101031
SPACE FOR ADD
200 x 350
SPACE FOR ADD
200 x 350